প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

 সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স

 সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি অটোকার্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২২ দশমিক ৫৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২২২.০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজের শেয়ার দর বেড়েছে ২১ দশমিক ৯৮  শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৫০.৫০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে একমি পেস্টিসাইসডের শেয়ার দর বেড়েছে ১৯ দশমিক ০৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৫.০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–বিডি ল্যাম্পসের ১৭.৪৮ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৬.০১ শতাংশ, বেঙ্গল ইউন্সডোরের ১৫.৯৬ শতাংশ, লাভেলো আইসক্রীমের ১৫.৬৬ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ১৫.১০ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১৪.৮৮ শতাংশ ও এপেক্স স্পিনিংয়ের ১৪.৩৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা