প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চবি প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী

চবি প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী
চবি প্রতিনিধি
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণরসায়ন ও অনুবিজ্ঞান বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘রজতজয়ন্তী উৎসব-২০২৬’ শীর্ষক বর্ণাঢ্য আয়োজন উদযাপিত হয়েছে।১১ এপ্রিল  সকালে বিভাগের উদ্যোগে আয়োজিত রজতজয়ন্তী উৎসবের সূচনা হয়।

সরেজমিন দেখা গেছে, দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে আনন্দ র‍্যালি, কেক কাটা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনা ক্যাম্পাসকে করে তোলে প্রাণবন্ত। রঙিন ব্যানার-ফেস্টুন ও উচ্ছ্বাসে মুখর এই র‍্যালি পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। রজতজয়ন্তী উৎসবের প্রতিপাদ্য ছিল— ‘স্মৃতির পাতায় প্রাণের স্পন্দন, পঁচিশের গৌরব বায়োকেমিস্টদের মিলনবন্ধন’।
এই স্লোগানকে সামনে রেখে বিভাগ এবং চিটাগাং ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (CBMA) যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই উৎসব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আল-ফোরকান। তিনি বলেন, প্রাণরসায়ন ও অনুবিজ্ঞান বিভাগ দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। তিনি অ্যালামনাইদের অবদান স্মরণ করে বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণই একটি বিভাগের শক্তিকে বহুগুণে বৃদ্ধি করে।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. দ্বৈপায়ন সিকদার। বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন, ডিন অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া, প্রফেসর ড. চৌধুরি মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ ফরিদ আহসান, প্রফেসর ড. মু গোলাম কবির, প্রফেসর ড. মোহাম্মদ নুরল আনোয়ার, প্রফেসর ড. মো সাইদুল ইসলাম সোহেল, প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বিভিন্ন ব্যাচের মধ্য উল্লেখযোগ্য সহযোগিতা করেন ড. জুলকার নাইন জীবন, নাইমুল হাসান বাবু এবং অন্যান্য অ্যালামনাই।

সঞ্চালনায় ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ সাইদুল ইসলাম এবং সিনিয়র সহকারী সচিব মুনতাসির জাহান। এছাড়া অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ, অ্যালামনাই এবং শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তারা বিভাগের গবেষণা ও শিক্ষার মান আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান কাঞ্চন চাকমা বলেন, বিভাগের বর্তমান ও অ্যালামনাইদের মধ্যে আরো মজবুত ও সুদৃঢ় সম্পর্ক তৈরি করতেই আমাদের এই আয়োজন। সর্বোপরি এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা