প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শুধু আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের: ট্রাম্প

ইরানকে নিয়ে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে আবারও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। তিনি মন্তব্য করেছেন, ইরানের তেমন কোনো শক্ত অবস্থান নেই এবং দেশটির বর্তমান নেতৃত্ব মূলত আলোচনার সুযোগ বজায় রাখার কারণেই টিকে আছে।

শুক্রবার (১০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান হয়তো এখনো বুঝতে পারেনি যে, অল্প সময়ের জন্য হরমুজ প্রণালি বন্ধ রেখে বিশ্বকে চাপের মুখে ফেলা ছাড়া তাদের হাতে কার্যকর কোনো কৌশল নেই। তিনি আরও বলেন, ইরানি নেতাদের অস্তিত্ব এখন কেবলমাত্র আলোচনার প্রেক্ষিতেই গুরুত্বপূর্ণ।

এর আগে আরেকটি পোস্টে ট্রাম্প ইরানকে সমালোচনা করে বলেন, তারা সামরিক দক্ষতার চেয়ে প্রচারযুদ্ধ ও গণমাধ্যম ব্যবস্থাপনায় বেশি পারদর্শী।

অন্যদিকে,ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আসন্ন বৈঠক প্রসঙ্গে ট্রাম্প সতর্কবার্তা দিয়ে জানান, আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর পুনরায় হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। তিনি মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধজাহাজগুলোকে আবারও অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করছে।

আলোচনা সফল হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি স্পষ্ট হবে। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র তাদের সামরিক সক্ষমতা নতুনভাবে সাজাচ্ছে এবং আগের চেয়েও উন্নত অস্ত্র প্রস্তুত করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা