প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জিয়াউর রহমান বিরল সম্মানের অধিকারী ছিলেন সংসদে ডা. শফিকুর রহমান

ওয়াকআউটের পর জরুরি সংবাদ সম্মেলন ডাকল বিরোধী দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-কে স্মরণ করে বিরোধীদলের প্রধান ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি বিরল সম্মান অর্জন করে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একটি বিলের বিরোধিতা করতে গিয়ে তিনি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা ও জনপ্রিয়তার কথা তুলে ধরেন।

ডা. শফিকুর রহমান বলেন, জিয়াউর রহমান নিহত হওয়ার সময় দল-মত নির্বিশেষে মানুষ শোক প্রকাশ করেছিল। তিনি জানান, তখন সবাই তার জন্য কুরআন খতম ও দোয়া করেছেন।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মতে, বর্তমান সংসদীয় ব্যবস্থাও সেই ধারাবাহিকতার অংশ।

বিরোধীদলীয় প্রধান উল্লেখ করেন, জিয়াউর রহমান জনগণের আবেগ ও চাহিদা বোঝার সক্ষমতা রাখতেন বলেই তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার মৃত্যুর পর দেশ আবার অস্থিরতার দিকে ধাবিত হয় বলেও মন্তব্য করেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা