প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪১ কোটি ৩৬ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের লেনদেন হয়েছে ৩০ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকার।

২৪ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড , দ্য সিটি ব্যাংক পিএলসি , কেডিএস এক্সেসরিজ লিমিটেড , বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, সাইফ পাওয়ারটেক লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড এবং বাংলাদেশ অটোকারস লিমিটেড ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা