প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিক এমপি’র নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টায় জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা