প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নোবিপ্রবিতে ৩ শিক্ষার্থী বহিষ্কার, মনোবিজ্ঞানী দেখানোর অভিনব নির্দেশ

"নোবিপ্রবিতে ৩ শিক্ষার্থী বহিষ্কার, মনোবিজ্ঞানী দেখানোর অভিনব নির্দেশ
নোবিপ্রবি, প্রতিনিধি
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

শৃঙ্খলা বোর্ডের ৩৯তম সভার (৩ মার্চ) সিদ্ধান্তক্রমে, সমাজকর্ম বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীকে এক বছর (দুই টার্ম) এবং সিএসটিই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থীকে ছয় মাস (এক টার্ম) জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা টার্ম পরীক্ষা চলাকালীন সময়ে দোষণীয় কাগজপত্র (নকলের উপাদান) বা মোবাইল ফোন সঙ্গে নিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে পরীক্ষার হল থেকে সরাসরি বহিষ্কৃত হন। প্রধান পর্যবেক্ষক তাদের পরীক্ষা বাতিল করে এবং শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উক্ত মেয়াদের জন্য বহিষ্কারাদেশ জারি করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীদের পুনঃপ্রশিক্ষণের জন্য বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট কর্তৃক কাউন্সেলিং সম্পন্ন করে সার্টিফিকেট জমা দিতে হবে। দুই শিক্ষার্থীকে তিনটি এবং একজনকে দুইটি সাইকোলজিক্যাল কাউন্সেলিং সেশনের পর পুনরায় একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই শিক্ষার্থীদের পূর্ববর্তী সেমিস্টারের পরীক্ষা সমূহ বহাল থাকবে, তবে বহিষ্কারকালের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে না।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা