কাউনিয়ার শহীদবাগ ও মীরবাগ এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।
প্রথম দুর্ঘটনায় উপজেলার শহীদবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিন (৪২) মটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। বুধবার রাত পৌনে ১১টার দিকে রংপুর শহরের মর্ডান মোড়ে দুর্ঘটনা ঘটে। আহত মহির উদ্দিনকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মীরবাগ কলেজ গেটের সামনে ব্যাটারি চালিত অটো এবং মাটি বোঝাই ট্রাকটারের মুখোমুখি সংঘর্ষে এক মহিলা নিহত হন। নিহতের নাম রাশেদা বেগম (৪৫)। তিনি বালাপাড়া ইউনিয়নের খোখাতী গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী।
সংঘর্ষে অটোতে থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হন। তাদের মধ্যে রয়েছে জাহেদুল ইসলাম (৫০), আব্দুর রশিদ (৫৫) এবং সোনালী বেগম (৫০)। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ নজমুল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।