প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মনগড়া দাবি করলেন ট্রাম্প

"ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মনগড়া দাবি খারিজ করলেন ট্রাম্প"
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কথিত ‘১০ দফা’ চুক্তির খসড়া খবরকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে উড়িয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, দ্য নিউইয়র্ক টাইমস ও সিএনএন-এর প্রতিবেদনে কোনো বাস্তব আলোচনার প্রতিফলন ঘটেনি। বরং এটি কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করার চেষ্টা।

ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বিমান ও সেনা ইরানের আশপাশে অবস্থান রাখবে যতক্ষণ না একটি বাস্তব চুক্তি পুরোপুরি কার্যকর হয়। চুক্তি মানা না হলে অভূতপূর্ব মাত্রার সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেন তিনি।

তিনি যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র উৎপাদন থেকে বিরত রাখা এবং হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা।

এর আগে, ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলেও হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজের চলাচল এখনও স্বাভাবিক হয়নি। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ‘১০ দফা’ প্রস্তাবের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার, মার্কিন সেনা প্রত্যাহার ও ইরানের পারমাণবিক কর্মসূচি চালু রাখার মতো বিষয় অন্তর্ভুক্ত। তবে এসবের কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা