প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স
বজলুর রহমান,
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ এপ্রিল) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে সবোর্চ্চ খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির ৩০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- একমি পেস্টিসাইড লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, ওরিয়ন ইনফিউশন, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, টেকনো ড্রাগ লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং কেডিএস এক্সেসরিস লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা