যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা আসার পর ইরাক বুধবার থেকে পুনরায় তাদের আকাশসীমা খুলে দিয়েছে।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আগে নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা আকাশপথটি এখন পুনঃচলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় বিমান চলাচল পুনরায় শুরু করা সম্ভব হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ইরাকের আকাশসীমা বন্ধ রাখা হয়েছিল। যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হওয়ায় অঞ্চলটি স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসছে।