কাউনিয়া উপজেলা বিএনপির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই এক জরুরি মতবিনিময় সভা মঙ্গলবার রাতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল হাসান পলাশ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ জামিনুর রহমান, মোঃ আলমগীর চৌধুরী লিটন, সারাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, হারাগাছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বসুনিয়া, কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাব হোসেন, শহীদবাগ ইউনিয়ন সভাপতি আব্দুর রশীদ মন্ডল, বালাপাড়া ইউনিয়ন সভাপতি শাজাহান মিয়া এবং টেপামধুপুর ইউনিয়ন সভাপতি নূরুল ইসলাম।
সভায় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির উপায় এবং স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া স্থানীয় পর্যায়ের সমন্বয় ও দলের শক্তি বৃদ্ধিতে করণীয় বিষয়গুলো নিয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।