মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালীনই ইসরায়েল নতুন করে ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে।
ইসরায়েলের চ্যানেল ১২- জানায়, বুধবার ভোরে ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা চালায়। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অব্যাহত রাখে, যা উত্তেজনা আরও বাড়িয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এই হামলা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করবে।