শেষ মুহূর্তের কূটনৈতিক অগ্রগতির মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের অনুমতি দিয়েছে ইরান ও ওমান।
আল জাজিরার এপির তথ্য উদ্ধৃত করে জানায়, প্রাপ্ত অর্থ ইরান তাদের পুনর্গঠন কার্যক্রমে ব্যয় করবে। তবে ওমানের অর্থ ব্যবহার নিয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে বুধবার ভোরে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের ওপর পরিকল্পিত ‘বিধ্বংসী হামলা’ দুই সপ্তাহের জন্য স্থগিত থাকবে। এই সাময়িক যুদ্ধবিরতিকে স্থায়ী করতে কূটনৈতিক তৎপরতাও জোরদার করা হয়েছে।