প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পাকিস্তান মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর

পাকিস্তান মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের ক্ষেত্রে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি অর্জিত হয়েছে। পাকিস্তান মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

তিনি জানান, চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর উদ্দেশ্যে শুক্রবার (১০ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানকে পাকিস্তানে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

 

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, এই আলোচনা স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সফল হবে। তবে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

এই তথ্য প্রকাশ করেছে দ্যা টাইমস অব ইসরায়েলের ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা