প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির আভাসে তেলের দামে বড় পতন

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির আভাসে তেলের দামে বড় পতন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য যুদ্ধবিরতির খবর সামনে আসতেই আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের পতন দেখা গেছে। বুধবার (৮ এপ্রিল) ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৩ শতাংশ কমে ৯৪ ডলারের ঘরে নেমে এসেছে। একইভাবে ডব্লিউটিআই ক্রুডও উল্লেখযোগ্য হারে কমে ৯৬ ডলারের কাছাকাছি অবস্থান করছে।

বিশ্লেষকদের মতে, এই দরপতনের প্রধান কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের একটি সাময়িক সমঝোতায় পৌঁছানো হয়েছে, যার শর্ত হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত খুলে দিতে হবে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তাদের ওপর হামলা বন্ধ হলে ইরানও সামরিক কার্যক্রম স্থগিত করবে। পাশাপাশি দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা