যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে আগ্রহ দেখিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরানের ওপর হামলা বন্ধ করা হলে তাদের সশস্ত্র বাহিনীও প্রতিরোধমূলক সামরিক কার্যক্রম স্থগিত রাখতে পারে।
একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও জানান তিনি। আরাঘচি বলেন, আগামী দুই সপ্তাহের জন্য এই প্রণালি দিয়ে নিরাপদ নৌযাতায়াতের সুযোগ দেওয়া হবে।
তবে এই সুবিধা পেতে হলে নির্দিষ্ট কিছু শর্ত মানতে হবে। এর মধ্যে রয়েছে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় এবং কিছু কারিগরি সীমাবদ্ধতা অনুসরণ করা।
বিশ্লেষকদের মতে, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইরানের এই অবস্থান উত্তেজনা কমানোর একটি ইঙ্গিত হতে পারে।