প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুদ্ধবিরতি দিলেও ‘আঙুল ট্রিগারে’ হুঁশিয়ারি ইরানের

ইরানের জব্দ করা অর্থ ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র"
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, এই সমঝোতা হলেও তারা এখনো সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে।

ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি  প্রকাশিত বিবৃতিতে বলা হয়, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুমোদনের ভিত্তিতে এই চুক্তি কার্যকর হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রেখেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে যাচ্ছে ইরান। প্রাথমিকভাবে দুই সপ্তাহের সময় নির্ধারণ করা হলেও প্রয়োজন হলে তা বাড়ানো হতে পারে।

ইরান বলছে, এই আলোচনা যুদ্ধের বিকল্প নয়, বরং তারই একটি কূটনৈতিক ধাপ। তাই দেশের জনগণ, রাজনৈতিক দল ও সচেতন মহলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে তেহরান জানিয়েছে, পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। প্রতিপক্ষের সামান্য ভুলেরও কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরান এবং তাদের ‘আঙুল এখনো ট্রিগারে’ রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা