প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুদ্ধবিরতিতে রাজি ইরান ও যুক্তরাষ্ট্র

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল। পাকিস্তানের মধ্যস্থতায় এই সমঝোতায় পৌঁছানো হয়েছে বলে জানানো হয়েছে।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুমোদনের পর চুক্তিটি কার্যকর হয়েছে।

বিবৃতিতে এই সমঝোতাকে “ইরানের বিজয়” হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি জানানো হয়, একটি দীর্ঘমেয়াদি চুক্তির লক্ষ্যে পরবর্তী আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।

তবে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাসের কথা উল্লেখ করে বলা হয়েছে, এই আলোচনা প্রক্রিয়া শুরু হচ্ছে সতর্ক অবস্থান থেকেই। প্রাথমিকভাবে দুই সপ্তাহ সময় নির্ধারণ করা হলেও প্রয়োজন হলে তা বাড়ানো যেতে পারে।

ইরান মনে করছে, এই আলোচনা আসলে সামরিক লড়াইয়েরই কূটনৈতিক ধারাবাহিকতা। তাই দেশের জনগণ, রাজনৈতিক দল ও সচেতন মহলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, শত্রুপক্ষ কোনো ধরনের ভুল পদক্ষেপ নিলে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা