প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত রাখার ঘোষণা ট্রাম্পের

ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে না ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য সামরিক হামলা ও বোমাবর্ষণ দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, নির্দিষ্ট শর্তে এই সাময়িক বিরতিতে সম্মত হয়েছেন। ট্রাম্পের দাবি, ইরান যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় নিরাপদ ও সম্পূর্ণভাবে খুলে দেয়, তাহলে এই বিরতি কার্যকর থাকবে।

তিনি আরও জানান, এ সিদ্ধান্ত নেওয়ার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই তিনি সাময়িকভাবে হামলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন।

ট্রাম্প এটিকে সম্ভাব্য “দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি” হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের বেশিরভাগ সামরিক লক্ষ্য অর্জন করেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের পক্ষ থেকে একটি ১০ দফা প্রস্তাব এসেছে, যা ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই দুই সপ্তাহের সময়সীমা একটি দীর্ঘমেয়াদি চুক্তি ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ খুলে দিতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা