প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মার্কিন র‌্যাপার অফসেট গুলিবিদ্ধ, হাসপাতালে চিকিৎসাধীন

মার্কিন র‌্যাপার অফসেট গুলিবিদ্ধ, হাসপাতালে চিকিৎসাধীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬

মার্কিন র‌্যাপার অফসেট (কিয়ারি সিফাস, ৩৪) সোমবার (৬ এপ্রিল) ফ্লোরিডায় গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

স্থানীয় পুলিশ জানিয়েছে, হোটেলের ভ্যালেট এলাকায় গুলি ছোঁড়া ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয় এবং জনসাধারণের জন্য কোনো হুমকি নেই।

অফসেট হিপহপ গ্রুপ ‘মিগোস’ এর সদস্য হিসেবে দীর্ঘদিন জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি একক শিল্পী হিসেবেও পরিচিত, এবং ‘ফাদার অফ ফোর’, ‘সেট ইট অফ’, ‘কিয়ারা’ অ্যালবামের মাধ্যমে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা