বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৭টা ১০ মিনিট থেকে নদীতে ঝড়ো হাওয়ার কারণে নদী উত্তাল হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এই সময়ে দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি ঘাটে নোঙর করা হয়েছে। মাঝ নদীতে কোনো ফেরি নেই। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ জানান, আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।