প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল ইরানের খারগ দ্বীপ

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল ইরানের খারগ দ্বীপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬

ইরানের খারগ দ্বীপে মঙ্গলবার বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণটি ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরানকে যুদ্ধবিরতি চুক্তিতে আনার সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে।

দ্বীপটি ইরানের কৌশলগত তেল রপ্তানি কেন্দ্র এবং হরমুজ প্রণালির নিকটবর্তী হওয়ায় সামরিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তবে হামলার দায়িত্বর বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি।

একই দিনে ট্রাম্প ট্রুথ সোশ্যালে নিজের পোস্টে হুমকি দিয়েছেন, হরমুজ প্রণালি খোলার সময়সীমা শেষ হয়ে গেলে রাতের মধ্যে “সম্পূর্ণ সভ্যতা ধ্বংস” হতে পারে। তিনি বলেছেন, “আমি চাই না এটি ঘটুক, কিন্তু সম্ভবত ঘটবে। এখন আমরা এমন শাসন পরিবর্তন করেছি যেখানে আরও বুদ্ধিমান ও কম কট্টরপন্থী রয়েছে, তাই হয়তো ভালো কিছু ঘটতে পারে।”

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আজ রাতেই বিশ্বের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক মুহূর্তের খবর জানা যাবে, যেখানে ৪৭ বছরের শোষণ, দুর্নীতি ও মৃত্যুর অবসান হতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা