প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শিক্ষা খাতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষা খাতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের শিক্ষা খাতে বরাদ্দ বর্তমানে জিডিপির ২ শতাংশের কম, যা আগামী বাজেটে ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, একই মানদণ্ডে পরীক্ষা, স্বচ্ছ উত্তরপত্র মূল্যায়ন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। মূল্যায়নে কোনো গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, মেট্রোপলিটন এলাকায় শিক্ষার কার্যক্রম আরও গতিশীল করতে অনলাইন ও অফলাইন ক্লাস সমন্বয় করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। প্রাপ্ত মতামলের ভিত্তিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকসহ শিক্ষাক্ষেত্র ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা