প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নতুন দায়িত্ব পেলেন তামিম ইকবাল

নতুন দায়িত্ব পেলেন তামিম ইকবাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬

অবশেষে ভেঙে গেল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। নতুন করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া সংসদ (এনএসসি)। আজ মঙ্গলবার এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

নতুন কমিটির সভাপতি হিসেবে রয়েছেন তামিম ইকবাল। সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়স ইব্রাহিম আহমেদ, তানজিল চৌধুরি, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, আতহার আলি খান সালমান ইসপাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।

কমিটি গঠন হওয়ায় দেশের ক্রিকেট ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা