প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে চট্টগ্রামে আসছে দুই জাহাজ

অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে আসছে দুই জাহাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬

দেশের জ্বালানি চাহিদা মেটাতে বিদেশ থেকে নতুন দুটি জাহাজ আনা হচ্ছে। মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের জাহাজটি আইসল্যান্ডের পতাকা নিয়ে আগামী বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।

 

একই দিনে ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি জাহাজও দেশে আসবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বিপিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও দেশের জ্বালানি সরবরাহ এবং আমদানি স্বাভাবিক রাখতে সংস্থাটি নিয়মিত কাজ করে যাচ্ছে।

এদিকে চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যেই এলএনজি ও এলপিজি বহনকারী দুটি জাহাজ পৌঁছেছে। নাইজেরিয়া থেকে ‘কুল ভয়েজার’ এলএনজি এবং চীন থেকে ‘গ্যাস জার্নি’ এলপিজি নিয়ে এসেছে। খুব শিগ্রই এসব জ্বালানি খালাস কার্যক্রম শুরু হবে বলে বন্দর সূত্র জানিয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা