প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মোজতবা খামেনি গুরুতর অসুস্থ

হরমুজে ‘নতুন নিয়ম’ আনবে ইরান, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা মোজতবা খামেনির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি-এর শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। মার্কিন গণমাধ্যম টাইমস ম্যাগাজিনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি বর্তমানে অচেতন অবস্থায় রয়েছেন এবং রাষ্ট্র পরিচালনার মতো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আহত হওয়ার পর ৫৬ বছর বয়সী এই নেতা ইরানের পবিত্র শহর কুমে চিকিৎসাধীন রয়েছেন। একটি কূটনৈতিক সূত্রের বরাতে বলা হয়েছে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক।

উল্লেখ্য, এর আগে তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করা হয়। তার মৃত্যুর পর মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হলেও, এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, সংশ্লিষ্ট তথ্যগুলো মূলত মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে এবং তা উপসাগরীয় মিত্র দেশগুলোর সঙ্গে শেয়ার করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র বা ইরান।

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কেউ বলছেন তিনি কোমায় আছেন, আবার কেউ দাবি করছেন তার শরীরে গুরুতর আঘাত রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে ইরানের নেতৃত্ব ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা