প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মালয়েশিয়া থেকে দেশে আসছে বিপুল পরিমাণ অকটেন ভর্তি জাহাজ

মালয়েশিয়া থেকে দেশে আসছে বিপুল পরিমাণ অকটেন ভর্তি জাহাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে মোট ৫১ হাজার মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দর-এর পথে রয়েছে। আগামী ৮ এপ্রিল এসব জাহাজ বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা।

বিপিসি সূত্রে জানা যায়, ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজে প্রায় ২৬ হাজার মেট্রিক টন পরিশোধিত অকটেন এবং ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি জাহাজে প্রায় ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল বহন করা হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে নোঙর করার পর খালাস কার্যক্রম শুরু হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেও জ্বালানি সরবরাহ সচল রাখতে নিয়মিতভাবে জাহাজ আসছে বন্দরে। যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকে গত ৩১ মার্চ পর্যন্ত মোট ৩৮টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে বন্দরে এসেছে।

এছাড়া চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই আরও ৬টি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভিড়েছে বলে জানা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা