প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা স্টেডিয়ামের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বি.এম কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, ক্রীড়া সংগঠক আজিজুল হক,
সাবেক খেলোয়াড় আবু বকর সিদ্দিক, মাসুদুর রহমান, মাসুম, আম্পায়ার কমিটির সাধারণ সম্পাদক নুরুন্নবী বুলু, প্রেসক্লাব সভাপতি শফি খান, এনসিপি সাধারণ সম্পাদক মাছুম মিয়া, জামায়াতে ইসলামীর সেক্রেটারি নিজাম উদ্দিন, যুব উন্নয়নের উপ-পরিচালক আবদুল হালিম সহ অনান্যরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা