প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাউনিয়া হাসপাতাল থেকে মটরসাইকেল চুরি

জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধি
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬

কাউনিয়ায় একের পর এক গাড়ি চুরি গেলেও একটি গাড়িও উদ্ধার করতে পারিনি পুলিশ। একারণে মোটর সাইকেল চালকদের মাঝে আতঙ্ক রিয়াজ করেছে। সর্বশেষ সোমবার সকালে কাউনিয়া হাসপাতাল চত্বর থেকে একটি লাল কালো ডিসকভার মোটরসাইকেল চুরি গেছে।

উপজেলার আরাজী সাহাবাজ গ্রামের বাসিন্দা নুরুন্নবী মন্ডল মোটরসাইকেল মালিক রেজাউল ইসলাম রনি বলেন  সোমবার সাড়ে ১১টার দিকে তার ব্যাবহৃত লাল কালো  ডিসকভার-১২৫ সিসি গাড়ি টি  কাউনিয়া হাসপাতাল চত্বরে রেখে রোগী দেখার জন্য  ভিতরে  প্রবেশ করে। কিছুক্ষণ পর হাসপাতালের  ভিতর থেকে বের হয়ে এসে দেখেন তার মোটরসাইকেল টি নেই চোরেরা চুরি করে নিয়ে গেছে।

পরে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা