কুড়িগ্রামের চরাঞ্চলের কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ করে উধাও হয়ে গেছে। রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
তাজুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী শাহআলম হোসেন জানিয়েছেন, এটি কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে অদৃশ্য থাকতে পারে। তারা আশা করছেন, শিগগিরই পেজটি পুনরায় সচল হবে।
পেজটি বিশেষ করে স্বাধীনতা দিবসে প্রকাশিত ‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ শীর্ষক ভিডিওর মাধ্যমে দেশজুড়ে আলোচনায় এসেছে। মাত্র কয়েকদিনে ১০ হাজার ফলোয়ার থেকে ১ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক স্পর্শ করায় সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম মনে করেন, অস্বাভাবিক ফলোয়ার বৃদ্ধি ও ভিউয়ের কারণে ফেসবুক কর্তৃপক্ষ যাচাই-বাছাইয়ের জন্য পেজটি সাময়িকভাবে সরিয়ে থাকতে পারে।