প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরানের আন্তর্জাতিক বিমানবন্দরে বড় হামলা

ইরানের আন্তর্জাতিক বিমানবন্দরে বড় হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আহভাজ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি। হামলার তথ্যটি দিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ, খুজেস্তান প্রদেশের ডেপুটি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে।

আঞ্চলিক উত্তেজনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ ইরানও প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালাতে পারে। পাশাপাশি ইরান কুয়েতের একাধিক তেল শোধনাগরেও ড্রোন হামলা চালিয়েছে। কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) এই হামলার তথ্য নিশ্চিত করেছে।

হামলার কারণে কুয়েতে দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট ও পানি লবণমুক্তকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং দুটি বিদ্যুৎ ইউনিট বন্ধ হয়ে গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা