জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের জন্য দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা মাগরিবের পর জাতীয় সংসদ ভবনের মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত থেকে দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনা করেন।
দিলারা হাফিজ সম্প্রতি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ পরিবারের কাছে গভীর শোক এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)