প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মার্কিন পাইলট উদ্ধার অভিযানের প্রচেষ্টা ব্যর্থ দাবি ইরানের

মার্কিন পাইলট উদ্ধার অভিযানের প্রচেষ্টা ব্যর্থ দাবি ইরানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারের জন্য পরিচালিত সামরিক অভিযান ব্যর্থ হয়েছে।
রোববার খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি জানান, ইরানের যৌথ সামরিক বাহিনী দক্ষিণ ইসফাহানে কয়েকটি মার্কিন বিমান ধ্বংস করেছে এবং অভিযানের প্রচেষ্টা নস্যাৎ করেছে।

জুলফাগারি জানান, মার্কিন বাহিনী ইরানের মধ্যাঞ্চলে অনুপ্রবেশ করে পাইলটকে উদ্ধার করতে চেয়েছিল, কিন্তু ইরানের অ্যারোস্পেস ফোর্স, পদাতিক বাহিনী, স্বেচ্ছাসেবী বাসিজ ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের যৌথ অভিযানে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

অন্যদিকে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্ল্যাক মাউন্টেন এলাকায় যৌথ হামলায় অন্তত পাঁচ ইরানি নাগরিক নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার অভিযান চালানোর সময় ওই ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ট্রাম্প সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এফ-১৫ যুদ্ধবিমানের ক্রু গুরুতর আহত, এবং উদ্ধার অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সচরাচর পরিচালিত হয় না।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা