প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩২ বছর, সংসদে বিল পাস

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩২ বছর, সংসদে বিল পাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ৩২ বছর নির্ধারণ করে ‘সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।

রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বিলটি সংসদে উত্থাপন করেন এবং পরে তা কণ্ঠভোটে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

নতুন আইনের আওতায় সিভিল সার্ভিসের সব ক্যাডারসহ অন্যান্য সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। এছাড়া স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান ও স্ব-শাসিত সংস্থাগুলোর ক্ষেত্রেও একই বয়সসীমা প্রযোজ্য হবে।

তবে প্রতিরক্ষা ও আইন-শৃঙ্খলা বাহিনীর চাকরির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী পূর্বের নিয়মই বহাল থাকবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা