রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে জাতীয় সংসদের অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্পিকার জানান, তার মাইকসহ সংসদ সদস্যদের মাইক কাজ না করায় কার্যক্রম চালানো সম্ভব হচ্ছিল না। এ কারণে অধিবেশন সাময়িকভাবে স্থগিত করা হয়।
তিনি বলেন, প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট মাইক মেরামতের জন্য বিরতি দেওয়া হয়েছে।
স্পিকার আরও উল্লেখ করেন, আজানের সময় ঘনিয়ে আসায় নামাজের সুবিধা নিশ্চিত করতে বিরতির একটি অংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে প্রযুক্তিগত সমস্যার সমাধান করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।