প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আরব আমিরাতে ১০ ক্ষেপণাস্ত্র ও ৫০টি ড্রোনের আঘাত

আরব আমিরাতে ১০ ক্ষেপণাস্ত্র ও ৫০টি ড্রোনের আঘাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত ২৪ ঘণ্টায় ইরান থেকে ছোড়া ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৫০টি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

আল জাজিরা-এর প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আমিরাত। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত তারা মোট ৫০৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২,১৯১টি ড্রোন ভূপাতিত করেছে।

তবে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত আমিরাতের দুইজন সামরিক সদস্য এবং ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। তবে প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের মাধ্যমে হামলা মোকাবিলার সক্ষমতা রয়েছে বলে দাবি করেছে আমিরাত।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা