প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাব

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাব
বজলুর রহমান,
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৫ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে সবোর্চ্চ এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল একমি পেস্টিসাইড লিমিটেড। কোম্পানিটির ১৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, জনতা ইন্স্যুরেন্স, ফাইন ফুডস লিমিটেড এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা