প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরানের জন্য ২০০ টন মানবিক সহায়তা পাঠালো আজারবাইজান

ইরানের জন্য ২০০ টন মানবিক সহায়তা পাঠালো আজারবাইজান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে আজারবাইজান ইরানে ২০০ টন মানবিক সহায়তা পাঠিয়েছে। এটি জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আজারট্যাগ শনিবার (৪ এপ্রিল)।

সহায়তার মধ্যে রয়েছে ১৯০ টন খাদ্যপণ্য, ৭ টন ঔষধ ও ৩ টন চিকিৎসা সরঞ্জাম। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এর নির্দেশনায় এটি পাঠানো হয়েছে, যাতে ইরানের জনগণের জরুরি চাহিদা মেটানো যায়।

প্রসঙ্গত, গত মার্চেও আজারবাইজান ইরানে খাদ্য ও চিকিৎসাসামগ্রী পাঠায়, যার মধ্যে ছিল আটা, চাল, চিনি, পানি, চা ও ওষুধ।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইরানের সূত্রে জানানো হয়েছে, হামলায় ১,৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। জবাবে ইরান ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা