বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর সচিবালয় অফিসে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে দুইটি ছবি এবং হোয়াইট হাউজের একটি রেপ্লিকা উপহার দেন।
উপহারকৃত ছবিগুলোর মধ্যে একটি ছবিতে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রেসিডেন্ট জিমি কার্টার, অপর ছবিতে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র।
সাক্ষাৎকালে পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। তারা পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন।