প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কালিয়াকৈরে অবৈধ জ্বালানি তেল মজুদের দোকানদার জরিমানা

কালিয়াকৈরে অবৈধ জ্বালানি তেল মজুদের দোকানদার জরিমানা
মো ইয়াকুব আলী তালুকদার, গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬

‎গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক আমতলী এলাকায় একটি জ্বালানি তেলের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার সন্ধ্যায় পরিচালিত হয়, এ অভিযানে অবৈধভাবে ডিজেল, পেট্রোল ও অকটেন মজুদ করে বিক্রির অভিযোগে দোকান মালিককে অর্থদণ্ড দেওয়া হয়।
‎জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে সন্ধ্যা ছয়টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অলিউল্লাহ অটো সার্ভিসিং নামের একটি দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় দোকানটির মালিক মোহাম্মদ আলী দর্জীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ২০ লিটার অকটেন জব্দ করে তা ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।

‎অভিযান সূত্রে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দোকানে অবৈধভাবে তেল মজুদ করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
‎এসময় পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা