প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরান থেকে নিখোঁজ ক্রুকে ফিরিয়ে আনল মার্কিন কমান্ডোরা

ইরান থেকে নিখোঁজ ক্রুকে ফিরিয়ে আনল মার্কিন কমান্ডোরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬

ইরানের সঙ্গে তীব্র সংঘর্ষের পর ভূপাতিত মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। রোববার (৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

একজন মার্কিন কর্মকর্তা জানান, ভয়াবহ গোলাগুলির মধ্যেই বিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তিনি এখনো সম্পূর্ণ নিরাপদ নন এবং তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে নিখোঁজ আরেক ক্রু সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, ইরানের সংবাদমাধ্যম দাবি করেছে, যুদ্ধবিমানটি ভূপাতিত হলেও পাইলট নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন। তাকে উদ্ধারে মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালাচ্ছে বলেও জানা গেছে।

এছাড়া অভিযোগ উঠেছে, নিখোঁজ পাইলটের সম্ভাব্য অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। বিশেষ করে কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের বিভিন্ন স্থানে বোমা হামলার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি ঘিরে দুই দেশের পাল্টাপাল্টি দাবি ও উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা