নবনিযুক্ত ১৪ জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এর আগে গত ৩০ মার্চ নবনিযুক্ত ৪২ জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান।