প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেশের ৬৪ জেলাতেই হচ্ছে আধুনিক তথ্য কমপ্লেক্স: তথ্য প্রতিমন্ত্রী

দেশের ৬৪ জেলাতেই হচ্ছে আধুনিক তথ্য কমপ্লেক্স: তথ্য প্রতিমন্ত্রী
ময়ময়মনসিংহ, তাসকিন আহমেদ তানজিদ, জু/মা/জা
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গণমাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষিত থাকবে। তবে বানোয়াট তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

শনিবার (৪ এপ্রিল) ময়মনসিংহের দীঘারকান্দা এলাকায় সাত তলা বিশিষ্ট ময়মনসিংহ বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে দেশের ৬৪ জেলাতেই তথ্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং ইতোমধ্যে ২৬টি জেলায় কাজ শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, তথ্য কমপ্লেক্স নির্মাণে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করতে হবে। এই কমপ্লেক্সে সিনে কমপ্লেক্সসহ তথ্য প্রযুক্তির আধুনিক সুবিধা থাকবে। প্রকল্পটির মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা এবং এটি ১৮ মাসে সমাপ্ত হওয়ার কথা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাকৃবি উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া, ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ও প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা