প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রেসিডেন্টের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেনএশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রেসিডেন্ট ঝু জিয়াই (Zou jiayi)।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশ ও এআইআইবির মধ্যকার চলমান সহযোগিতা এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঝু জিয়াই তিন সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। চলতি বছরের ১৬ জানুয়ারি তিনি এআইআইবির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা