প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাউনিয়ায় ভাতিজাকে মারপিটের মামলায় চাচা গ্রেফতার

কাউনিয়ায় ভাতিজাকে মারপিটের মামলায় চাচা গ্রেফতার
জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬

রংপুরের কাউনিয়া উপজেলায় ভাতিজাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মোখলেছুর রহমান (৫০)।

পারিবারিক ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার টেপামধুপুর ইউনিয়নের সদরা তালুক গ্রামের সাইদুর রহমানের সঙ্গে একই এলাকার মোবাখারুল ইসলাম ও মোখলেছুর রহমানদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত ২৩ ফেব্রুয়ারি সকালে অভিযুক্তরা সাইদুর রহমানের বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে। এ সময় তার কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর ৬ মার্চ মোবাখারুল ইসলাম ও মোখলেছুর রহমানসহ মোট ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে কুটিরপাড়া এলাকা থেকে মোখলেছুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা