প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চরাঞ্চলে কৃষিতে গতি আনতে সরিষাবাড়ীতে সেচ সরঞ্জাম বিতরণ

চরাঞ্চলে কৃষিতে গতি আনতে সরিষাবাড়ীতে সেচ সরঞ্জাম বিতরণ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চরাঞ্চলের কৃষি উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে কৃষকদের মাঝে সেচ সহায়ক সরঞ্জাম বিতরণ করা হয়েছে। “চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ১৮টি কৃষক গ্রুপের মাঝে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। প্রতিটি গ্রুপে ৩০ জন সদস্যের জন্য একটি করে এলপি সেট ও ক্যানভাস পাইপ প্রদান করা হয়েছে, যা সেচ সুবিধা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ। তিনি বলেন, চরাঞ্চলের কৃষিকে লাভজনক ও টেকসই করতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। আধুনিক সেচ প্রযুক্তির ব্যবহার বাড়লে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের জীবনমানও উন্নত হবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সরিষাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক কৃষিবিদ আব্দুল মজিদ, সদস্য সচিব আল আমিন শেখসহ স্থানীয় কৃষক প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের সহায়তা কার্যক্রম চরাঞ্চলের কৃষকদের সেচ সংকট দূর করতে সহায়ক হবে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে তাদের আগ্রহ বাড়াবে। ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়ে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা