প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬

ইরান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী।

ঘটনার পরপরই দেশটির  হোম ফ্রন্ট কমান্ডের তল্লাশি ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চালাতে সাধারণ মানুষকে সেখানে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।

কর্তৃপক্ষ নাগরিকদের নিরাপত্তার স্বার্থে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে এ হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা