প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ট্রফি নিয়ে আজ সন্ধ্যায় ঢাকায় ফিরছে বিজয়ী যুবারা

ট্রফি নিয়ে আজ সন্ধ্যায় ঢাকায় ফিরছে বিজয়ী যুবারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬

শুক্রবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। লাল-সবুজের প্রতিনিধিরা নিজেদের সাফল্যের স্মারক শিরোপা ধরে রেখেছে।

ফাইনাল জয়ের পর আজ শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল ঢাকায় পৌঁছাবে।

শিরোপা জেতার পর ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তাৎক্ষণিকভাবে বিজয়ীদের পুরস্কার ঘোষণা করেছেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানও যুবাদের অভিনন্দন জানিয়েছেন।

বিমানবন্দরে বিজয়ীদের সংবর্ধনা দিতে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা