প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জলবায়ু সচেতনতা বাড়াতে কুড়িগ্রামে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার আয়োজন

জলবায়ু সচেতনতা বাড়াতে কুড়িগ্রামে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার আয়োজন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামে জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ক্রীড়াকে উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী খেলাধুলা। শনিবার (৪ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দাশের হাট উচ্চ বিদ্যালয় মাঠে মেয়েদের হাড়ি ভাঙা খেলা ও ছেলেদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এই আয়োজনটি পরিচালনা করেছে এনজিও সংগঠন সলিডারিটি, তাদের স্প্রিরিট প্রকল্পের আওতায়। অনুষ্ঠানের শুরুতে মেয়েদের হাড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত হয়, এরপর ছেলেদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, দাশের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গোলজার হোসেন, সলিডারিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হারুন অর রশীদ লাল, নির্বাহী কমিটির সদস্য মোঃ হায়দার এবং স্প্রিরিট প্রকল্পের সমন্বয়কারী ও কুড়িগ্রাম সদর উপজেলা ফিল্ড অফিসার মোছাঃ মাহফুজা আক্তার বানু।

উদ্যোগের লক্ষ্য হলো কুড়িগ্রামের যুব সমাজকে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জলবায়ু সচেতনতা এবং পরিবেশ রক্ষায় উৎসাহিত করা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা